রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য নাটক সাজানো হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
‘নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য নাটক সাজানো হয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্যই হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

শনিবার (২৯ জুলাই) বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় গাড়িতে বসে দেওয়া ফেসবুক লাইভে তিনি এ অভিযোগ করেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘হাসপাতালে ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা আমাকে দেখতে এসেছিলেন এবং ফলের ঝুড়ি দিয়ে গেছেন, তা আমি বুঝতে পারিনি। চলমান আন্দোলনে আমার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য ও নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে এ নাটক সাজানো হয়েছে।’

‘নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য নাটক সাজানো হয়েছে’

তিনি বলেন, ‘আমি শহিদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার স্নেহধন্য সৈনিক। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনে আমি আছি। এতে মৃত্যু হলও পিছপা হব না। এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলীতে ‘ঢাকার প্রবেশ মুখে অবস্থান’ কর্মসূচি পালনের সময় আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সেখানে তাকে দেখতে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যান।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর দেওয়া ফল-জুস পেয়ে ধন্যবাদ জানালেন আমানউল্লাহ আমান

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর