বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীর  হাতিয়াতে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
নোয়াখালীর  হাতিয়াতে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১


মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের শেফালী বেগমের (২৮) সাথে একই
আশ্রয়ন কেন্দ্রের  মো. আবুল কালামের (৫০) সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় আবুল কালাম উত্তোজিত হয়ে দা দিয়া শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে শেফালী বেগমকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যায়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।  পরে আসামির স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর