বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ন্যাটোতে কূটনৈতিক মিশন স্থগিত করবে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
ন্যাটোতে কূটনৈতিক মিশন স্থগিত করবে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে কূটনৈতিক মিশনের কার্যক্রম স্থগিত করবে রাশিয়া। এজন্য মস্কোতে অবস্থিত জোটটির কার্যলয় বন্ধ করা হবে। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজন রাশিয়ানকে বহিষ্কার করার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আলজাজিরা।

সোমবার (১৮ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘোষণা দিয়েছেন। এতে করে আগামী মাসের শুরু থেকে মস্কোর সঙ্গে জোটটির সম্পর্ক তলানিতে চলে যাবে বলে মনে করা হচ্ছে।

মস্কোতে সাংবাদিকদের ল্যাভরভ বলেন, ‘সম্প্রতি ন্যাটো কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপের পর সেখানে কাজ করার সাধারণ পরিস্থিতি আর নেই।’

তিনি বলেন, ‘ন্যাটোর কার্যক্রমের প্রতিক্রিয়ায় প্রধান সামরিক প্রতিনিধির কাজসহ জোটটিতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি। যা আগামী ১ নেভেম্বর থেকে কার্যকর হবে, হয়তো আরও কয়েক দিন সময় লাগতে পারে।’

মস্কোতে ন্যাটোর সামরিক যোগাযোগ এবং তথ্য অফিস বন্ধ করার ঘোষণাও দিয়েছিলেন ল্যাভরভ। তিনি বলেছিলেন, আগামী নভেম্বরের প্রথম থেকে প্রত্যাহারের কাজ শুরু করা হবে। বেলজিয়ামে অবস্থিত রাশিয়ান দূতাবাসের মাধ্যমে পশ্চিমা এই জোট ও মস্কোর মধ্যে যোগাযোগ রক্ষা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ন্যাটো জানিয়েছে, তারা সাংবাদিকদের কাছে দেওয়া ল্যাভরভ’র মন্তব্যের নোট নিয়েছেন। তবে এ বিষয়ে অনুষ্ঠানিকভাবে তাদের এখনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে আটজন রাশিয়ান সদস্যকে বহিষ্কার করেছিল ন্যাটো। তাদের অঘোষিত রাশিয়ার গোয়েন্দা বলে অভিহিত করেছিল ন্যাটো, যার অর্থ গুপ্তচর। একইসঙ্গে জোটে রাশিয়ার সদস্যের সংখ্যাও কমানো হয়েছিল। মূলত ন্যাটোতে ১০ জন রাশিয়ান সদস্য ছিল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল রাশিয়া। এ ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হতে পারে বলেও উল্লেখ করেছিল মস্কো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর