শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পচা টমেটো দিয়ে তৈরি সস যেত নামিদামি রেস্তোরাঁয়! কারখানা সিলগালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৩০ সময় দেখুন
পচা টমেটো দিয়ে তৈরি সস যেত নামিদামি রেস্তোরাঁয়! কারখানা সিলগালা


ডেস্ক রিপোর্ট::  পচা টমেটো, গাজর, তেঁতুল ও জলপাই দিয়ে তৈরি হতো ভেজাল সস। পরে সেগুলো যেত, দেশের বিভিন্ন নামিদামি হোটেল ও রেস্তোরাঁয়। রাজধানীতে এমন একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে কারখানাটি সিলগালা করে এর মালিককে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ফারজানা ফুড প্রোডাক্টস নামে ভেজাল সসের কারখানাটির সন্ধান পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অভিযানে ৫০০ কেজি অর্ধপচা গাজর, ২০০ কেজি অর্ধপচা জলপাই ও ১০০ কেজি প্রস্তুতকৃত ভেজাল সস জব্দ করা হয়। পরে কারখানার মালিক মো. ফরিদ হোসেন বেল্লালকে গ্রেপ্তার করা হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে ভেজাল সস উৎপাদন ও বিক্রি করে আসছিল। উৎপাদন করা এসব ভেজাল সস রাজধানীর নামিদামি হোটেল ও রেস্তোরাঁয় পরিবেশন করা হতো।

কোনো স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা গাইডলাইন ছাড়াই নোংরা পরিবেশে এসব সস তৈরি হতো পচা গাজর, টমেটো, তেঁতুল ও জলপাই দিয়ে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কারখানাটি সিলগালা করা হয়েছে। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার মালিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর