বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পদ হারালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
পদ হারালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে পদচ্যুত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকে সরিয়ে সরকারের অন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল দিমিত্রি বুলগাকভকে প্রতিরক্ষা উপমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হবে কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

গত মে মাসের শেষের দিকে ইউক্রেনের মারিউপোলে ভারী রুশ হামলার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

২০০৮ সাল থেকে রাশিয়া উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন দিমিত্রি বুলগাকভ। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে রসদ সরবরাহের বিষয়ে বিশেষজ্ঞ তিনি। তবে ইউক্রেনে রুশ বাহিনীর পিছু হটার পর তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক সমর বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটি হলো অপর্যাপ্ত রসদ এবং সরবরাহ ব্যবস্থা। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রসদ স্বল্পতায় ভুগছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর