বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ইমরান, রায় নির্বাচন কমিশনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ইমরান, রায় নির্বাচন কমিশনের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য বলে রায় দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। রাষ্ট্রীয় উপহার তোষখানায় জমা না দিয়ে বেআইনিভাবে বিক্রি করার দায়ে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ ইমরানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন তার অনেকগুলো তিনি বিক্রি করে দিয়েছেন। বিক্রি থেকে পাওয়া অর্থের বিস্তারিত তথ্য ইমরান খান প্রকাশ করেননি। পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকার এ ব্যাপারে নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিল।

নির্বাচন কমিশন গত ২৯ আগস্ট ইমরান খানকে ৮ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগের ব্যাপারে তার লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিল। জবাবে ইমরান খান স্বীকার করেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাওয়া উপহারগুলোর মধ্যে অন্তত চারটি বিক্রি করে দিয়েছেন।

শুক্রবার নির্বাচন কমিশনের দেওয়া রায়ে বলা হয়, ইমরান খান তার বিরুদ্ধ আনা অভিযোগের জবাবে মিথ্যা বিবৃতি ও ভুল তথ্য দিয়েছেন। তাই তিনি নির্বাচন আইন ২০১৭ এর ১৬৭ এবং ১৭৩ ধারার অধীনে সংজ্ঞায়িত দুর্নীতিমূলক আচরণের অপরাধ করেছেন যা শাস্তিযোগ্য। নির্বাচন কমিশন পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে।

এ রায় ঘোষণার পরপরই ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতারা নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। তারা এমন রায়ের নিন্দাও জানিয়েছেন। এদিকে শুক্রবার রায় ঘোষণার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ প্রধান প্রধান শহরের রাস্তায় পিটিআই নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর