শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

পুজোর সাজে ঘন করে আঁকুন ভুরু, কীরকম ভুরুর জন্য কোন ব্রাশ নেবেন, জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
পুজোর সাজে ঘন করে আঁকুন ভুরু, কীরকম ভুরুর জন্য কোন ব্রাশ নেবেন, জানুন


কয়েকদিন পরেই দুর্গাপুজো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কেনাকাটাও সারা। শাড়ি, জামার সঙ্গে ম্যাচিং গয়না, মেকআপ। পুজোর চারদিন সাজগোজ ছাড়া বেরনো যায় নাকি! কেউ কেউ মেকআপ কিট-ও কিনে ফেলেছেন। কিন্তু তাড়াহুড়োয় মেকআপ করতে গিয়ে অনেকেরই ভুরু ভরাট করতে সমস্যা হয়। তাহলে উপায়?

যাদের ভুরু অপেক্ষাকৃত মোটা বা পুরু, তাঁদের এই সমস্যা বেশি হয়। তাছাড়া যে কোনও মেকআপ পণ্যই সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। সেই করতে গিয়ে আরও একটু দেরি হয়। তবে চিন্তা নেই। এখানে চটপট ভুরু ভরাট করার কয়েকটি টিপস দেওয়া হল। এগুলো মেনে চললে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরতে লেট হবে না একটুও।

ভুরু ভরাট করতে পোমেড: ভুরু মোটা হলে কালো রঙ ব্যবহার না করাই ভালো। আই ব্রো পেনসিলের বদলে পোমেড ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। কারণ এর রঙ বাদামি। পোমেড ব্যবহার করে ভুরুকে সঠিক আকৃতি দিতে হবে। জোর করে ভরাট করলে বিশ্রী দেখাবে। এ জন্য আই ব্রাশও ব্যবহার করা যায়। তবে হালকা হাতে। তাহলেই সঠিক ভাবে ভুরু আঁকা যাবে। হাত এদিক ওদিক হবে কম।

আরও পড়ুন : সাদা শাড়ি বা লেহঙ্গার সঙ্গে গয়না, মেকআপ নিয়ে চিন্তা! এই জিনিসগুলো মাথায় রাখলে পুজোয় আপনিই সেরা!

প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে ভুরুর লোম সেট করতে হবে: পুজোর আগে একবার পার্লার ঘুরে আসতেই হয়। চুল সেট করে নেওয়া। ভুরু প্লাক করা। ম্যানিকিওর, পেডিকিওর তো আছেই। কিন্তু কোনও কারণে পার্লারে যেতে না পারলে ভুরু লোমে ভর্তি হয়ে যাবে। তখন সে সব সেট করতে হাতে নিতে হবে স্পুলি ব্রাশ। এতে খুব বেশি পরিশ্রম করতে হবে না। কিন্তু লোম সোজা হয়ে যাবে। মেকআপের প্রতিটা ধাপের পর একবার করে স্পুলি ব্রাশ বুলিয়ে নিতে হবে ভুরুতে। এতে লোম সেট হওয়ার পাশাপাশি অতিরিক্ত মেকআপও স্পুলিতে বেরিয়ে আসবে। এছাড়া ভুরু জেল দিয়ে সেট করতে ভুললে চলবে না।

আরও পড়ুন :  পুজোয় কালো পোশাকে বাজিমাত করতে এভাবে মেকআপ করুন, সবাই ঘুরে ঘুরে দেখবে

অ্যাঞ্জেল ব্রাশ দিয়েই হবে মোটা ভুরু: ভুরুতে ভুলেও আঙুল দিয়ে মেকআপ নয়। গোটা সাজটাই মাটি হবে। এর জন্য ব্যবহার করতে হবে কোনওলা অ্যাঞ্জেল ব্রাশ। এটা দিয়েই মোটা ভুরু আঁকা যাবে। এই ধরনের ব্রাশের ব্রিসলগুলো অত্যন্ত সূক্ষ হয়। তাই ভুরুতে মনের মতো আকার দেওয়া যায়।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Durga Puja 2022, Puja fashion 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর