রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে কারও চাকরি যাবে না: গয়েশ্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে কারও চাকরি যাবে না: গয়েশ্বর


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে কারও চাকরি যাবে না বলে পুলিশ এবং সরকারি চাকরিজীবীদের আশ্বস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকের আওয়ামী লীগ ১৯৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা, তখনও তা ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারী-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় আছেন, তারা যদি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারও চাকরি হারানোর ভয় নেই।’

‘আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন,তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ’- বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সঙ্গে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন।’

‘আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। আমাদের অন্য কোনো চাওয়া নেই, বেশি কথা বলার নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা ফেরত চাই।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মালিকানা যদি জনগণের কাছে ফেরত দিতে না পারি, গর্বিত জাতি হিসেবে বলত পারব না আমরা বাংলাদেশের নাগরিক। এই দখলদারকে তাড়াতে হবে। যারা তাড়াতে পারবে তারাই দেশপ্রেমিক। এটা করতে পারলে দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর