বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও ৪ সন্তানের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও ৪ সন্তানের লাশ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি ফ্ল্যাট থেকে এক নারী ও তার চার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিবিসির খবরে বলা হয়েছে, প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে অবস্থিত মেক্স শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় প্রসিকিউটর বলেন, একটি ফ্ল্যাট থেকে ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পারলেই হয়তো এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি মিডিয়াকে নিশ্চিত করেছেন যে, ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস এই ঘটনা তদন্ত করছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর