বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রথম ডিএনএ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
প্রথম ডিএনএ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক

জরুরি ব্যবহারের জন্য বিশ্বের প্রথম ডিএনএ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলার হেলথকেয়ারের তৈরি এ ভ্যাকসিন তিন ডোজের। ভ্যাকসিনটির নাম জাইকভ-ডি।

শনিবার (২১ আগস্ট) জাইকভ-ডি ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ডিসিজিআই’। এ নিয়ে দেশটিতে মোট ৬টি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

জাইডাস ক্যাডিলা হেলথকেয়ারের দাবি, এ ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৬৬.৬ শতাংশ কার্যকর। ভ্যাকসিনটি ১২ বছর ঊর্ধ্ব যে কেউ নিতে পারবেন।

আহমেদাবাদভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ জুলাই ভারতে জরুরিভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের জন্য আবেদন করা হয়েছিল। তাদের দাবি, ভারতে ৫০টির বেশি জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পরই জরুরি ব্যবহারের এ আবেদন করা হয়। শনিবার যার ছাড়পত্র দিলো সরকার।

জাইডাস ক্যাডিলার জানিয়েছে, প্রতিবছর ১২ কোটি ডোজ ডিএনএ ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে তাদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর