শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ২০৪১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত বাংলাদেশ পেতে যাচ্ছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১৮২৪ মার্কিন ডলার কিন্তু এটা ২০৪১ সালে সাড়ে ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে। বাংলাদেশের দারিদ্র্যের হার শূন্যের কোটায় নেমে আসবে। জিডিপি ৭ শতাংশ থেকে গিয়ে ৯ শতাংশে দাঁড়াবে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ‘লাইফ লাইন’ উল্লেখ করে সাদ্দাম বলেন, ‘মেট্রোরেল যেমন ঢাকা শহরের লাইফ লাইন ঠিক তেমনি বঙ্গবন্ধুকন্যা হচ্ছেন বাংলাদেশের লাইফ লাইন।

মেট্রোরেল: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, এই মেট্রোরেলের উদ্বোধন অপশক্তির বুকে জ্বালা দেয়। আগামীকাল গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। এর আগে আজকে আমরা মেট্রোরেল উদ্বোধন করে আনন্দ শোভাযাত্রা করছি। কিন্তু ওরা আগামীকাল সারা ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে। ওরা আগামীকাল নাকি সারা ঢাকা শহরে গণমিছিল করবে। কিন্তু গণমিছিলের নামে যদি গণহয়রানির চেষ্টা করা হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যে হাত আগামীকাল বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেই হাত ঢাকা শহরের মানুষ ভেঙে ফেলবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রধানমন্ত্রী তরুণ প্রজনের ড্রিম প্রকল্প মেট্রোরেল উদ্বোধন করেছেন। আজ ছাত্রসমাজ ও ঢাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সারাবাংলা/আরআইআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর