বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
প্রধানমন্ত্রীর আগমনে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা 


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

প্রধানমন্ত্রীর আগমনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনা দিয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রোববার (১৭ সেপ্টেম্বর)রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগমনে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে আজ রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং একই স্থানে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৭ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।  যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

রোববার রাত ১০টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমাবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর আগেই প্রতি বছরের মতো এবারো চার নম্বর টার্মিনালে  বাইরে মুখোমুখি অবস্থান নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপি। আনন্দ ও প্রতিবাদ সমাবেশে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠবে গোটা টার্মিনাল এলাকা।

১৭-২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারন পরিষদের অধিবেশনের উচ্চ-পর্যারের সাধারণ প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে তিনি ভাষণ দেবেন।

১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী যোগ দিবেন। সাধারন পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর