রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা রিজভীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা রিজভীর


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ সমালোচনা করেন।

ঈদের দিন দুপুরে গণভবনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খাবার খেয়েছে আর আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের মানুষকে সব সময় কিছু দেয় আর বিএনপি নেয়।’

রিজভী বলেন, ‘বিএনপি তো ককটেল পার্টি করেনি, ইফতার পার্টি করেছে। ইফতার মাহফিল বা ইফতার পার্টি হচ্ছে ধনী-গরীব নির্বিশেষে সবার জন্য একটা আয়োজন। আশ-পাশের মানুষের জন্য এটা করা হয়। যুগ যুগ ধরে এই ইফতার পার্টি আয়োজন করা হচ্ছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের রীতিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক গরিবব মানুষ, ভিক্ষুক-নিঃস্ব মানুষ ইফতার পার্টিতে অংশগ্রহণ করে ক্ষুধা নিবৃত করে। সারা দিন রোজার পর, না খেয়ে থাকার পর এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে তাদের খাবারের সংস্থান হয়, সেটিকে প্রধানমন্ত্রী ব্যাঙ্গ করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ধনী-গরিব-অসহায় মানুষকে নিয়ে ইফতার মাহফিলে বিশ্বাসী বিএনপি। আওয়ামী লীগ যে ককটেল পার্টিতে বিশ্বাস করে সেটি বিএনপি বিশ্বাস করে না।’

রিজভী বলেন, ‘বিএনপির অনেক নেতা-কর্মী দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগারে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। যাদের অনেকের ব্যবসা-বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে, যারা পথের ফকিরে পরিণত হয়েছে তাদেরকে সাথে নিয়ে দলের বিভিন্ন ইউনিট ইফতার পার্টি করার চেষ্টা করেছে। এজন্য আমরা গর্বিত।’

তিনি বলেন, ‘এত দুঃখ-দুর্দশার মধ্যে, এত বেদনার মধ্যে আমরা সারাদিন রোজা রেখে আমাদের ঘনিষ্ঠ লোকজনদের নিয়ে ইফতার মাহফিল করেছি। এতে আমরা আনন্দিত।’

‘এবারের ঈদ স্বস্তিদায়ক হয়েছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘এবারের ঈদ স্বস্তিদায়ক ওবায়দুল কাদের সাহেবের কাছে, তার যে ক্ষমতাসীন দল তাদের কাছে স্বস্তিদায়ক, তাদের অর্থ-বিত্ত-টাকা কোনো কিছুর অভাব নেই। দেশে বিদেশে যারা অনেক অর্থ-বিত্তের মালিক হয়েছেন তাদের কাছে ঈদ স্বস্তিদায়ক হয়েছে, আনন্দদায়ক হয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে ঈদ স্বস্তিদায়ক হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের পোশাক শ্রমিক, আমাদের শিক্ষার্থী, আমাদের শ্রমজীবী মানুষ যারা রিকশা চালক, ভ্যান চালক তাদের যে সঞ্চয় সেই সঞ্চয় এখন নিঃশেষের পথে। গণমাধ্যমে আপনারা দেখেছেন, ঈদে যে সাধারণ মানুষরা যে একটু কেনা কাটা করবে তাদের সেই সঞ্চয় নেই।’

রিজভী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে চলেছে সরকারের অপব্যবস্থাপনা। সরকারের নানা ধরনের নীতির কারণে যে হয়রানি এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না। তিনি তো মন্ত্রীর যে গরম সেই গরমে মধ্যে উঞ্চ হয়ে আছেন। তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে, ঈদের দিন কী হয়েছে?’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে। গতকাল ঈদের দিনেই ১০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমন কি লঞ্চে করে ঈদের দিন বাড়িতে যেতে গিয়ে লাশ হয়ে গেছেন… ঈদের দিন ভিড় কম হবে ভেবে বিল্লাহ তার পরিবার নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন বেপোরোয়া গতিতে লঞ্চের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ পাঁচ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা ঈদের দিন বাড়ি যাচ্ছিল তারা লাশ হয়ে ফিরে আসল। ওবায়দুল কাদের সাহেব আপনার স্বস্তি থাকতে পারে, আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে, আপনাদের মন্ত্রীকে স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের স্তস্তি নেই, এটাই বাস্তবতা।’

রিজভী বলেন, ‘রাজধানী শহর যেন আগুনের নরককুণ্ড। কিছুদিন আগে বেইলি রোডে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈদের দিন এবং আজকেও অগ্নিদগ্ধ হয়ে ৬/৭ জন মানুষ এখন কাঁতরাচ্ছে। তাদের জীবন আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘এই তো ঈদের উপহার সরকারের পক্ষ থেকে। কারণ, সরকারের অব্যবস্থাপনা, চোখ অন্য দিকে ফিরিয়ে রাখা, জনগণের দুরাবস্থার দিকে নজর না দেওয়ায় এসব ঘটনা ঘটছে। তারা দেশের মানুষের কাছে দায়বদ্ধ নন, তারা প্রকৃত ভোটারদের ভোটে নির্বাচিত নন। শেখ হাসিনার সিলেকশনে এই সরকার, শেখ হাসিনার সিলেকশনে এই সংসদের এমপিরা নির্বাচিত হয়েছেন। তাদের দায়বদ্ধ বা জবাবদিহিতা থাকবে কেন? তাদের জবাবদিহিতা শুধু শেখ হাসিনার কাছে।’

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর