শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯৪ সময় দেখুন
প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ


ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। তিনি এই অধিদফতরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। তিনি বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।

এর আগে, তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার পরিচয় দেওয়া এই কর্মকর্তা এখন দেশের প্রাথমিক শিক্ষার নীতিনির্ধারণী ও প্রশাসনিক নেতৃত্বের হাল ধরলেন।

অন্যদিকে পৃথক আরেকটি আদেশে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর