শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় প্রেসক্লাব গোপালগঞ্জের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো: আলিমুজ্জামান বিটুর সভাপতিত্বে এবং মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মুরাদুল ইসলাম, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, দপ্তর সম্পাদক সমর বাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল ফাত্তাহ, ক্রীড়া সম্পাদক আহমেদ আলী খান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ ও অর্জুন বিশ্বাস সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো: আলিমুজ্জামান বিটু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণমাধ্যম কর্মীদের সুষ্ঠু ও মুক্তিযুদ্ধের পক্ষে তথ্য প্রকাশ করে দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত রাখতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতার বিপক্ষ শক্তি অনেকেই অংশগ্রহণ করেনি। তারা নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, শেখ হাসিনার নৌকার বিষয়ে তাদের সাথে কোন আপোষ নেই। প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে অবশ্যই কাজ করবেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি বিগত দিনের রেকর্ড ভেঙে গোপালগঞ্জে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও ফারুক খানের বিজয়ের পক্ষে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ ও ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর