বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পূর্ণ করে তোলে একজনকে ৷ Protein in food can make a people taller, stronger and sharper. – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পূর্ণ করে তোলে একজনকে ৷ Protein in food can make a people taller, stronger and sharper. – News18 Bangla


#নয়াদিল্লি: ওজন কমাতে চাইলে এক্সারসাইজের পাশাপাশি ডায়েটের উপরই সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। বিশেষ করে দুপুরের খাবারের উপর। তাই খাদ্যতালিকা বানানোর সময় প্রোটিন সমৃদ্ধ খাবারের উপর বেশি করে জোর দিতে হবে। কারণ প্রোটিনযুক্ত খাবার খিদে তো মেটায়ই, সেই সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভর্তি রাখতেও সাহায্য করে। তাই দুপুরের দিকে বা লাঞ্চের আহারে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে রাখতে হবে, তাতে অতিরিক্ত খাওয়ার হাত থেকে মুক্তি মিলবে। আর এর সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করলে দ্রুত ঝরবে ওজন। তাহলে উচ্চ প্রোটিনযুক্ত এবং সুস্বাদু নিরামিষ ও আমিষ খাবারের ভারতীয় রেসিপিগুলির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। যা খেলে পেটের সঙ্গে সঙ্গে মনও ভরবে। আর বানানোর জন্য বিশেষ খাটতেও হবে না।

আরও পড়ুন:  Guava Leaves|Skin Care: ফল নয়! পেয়ারা পাতার কোমল ছোঁয়ায় ত্বক হয়ে উঠুক নিখুঁত, নির্দাগ এবং জেল্লাদার!

পনির ভুরজি:

এটা ভীষণই জনপ্রিয় একটা রেসিপি। যা ঝটপট তৈরি করে ফেলা যায়। প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিতে হবে। একটু পরে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে ভাজতে হবে। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে যোগ করতে হবে আদা-রসুন বাটা। এবার প্যানে টম্যাটো কুচি, লবণ এবং হলুদ গুঁড়ো দিতে হবে। এক্ষেত্রে টম্যাটোগুলি নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। টম্যাটো কুচি গলে গেলে তাতে গরম মশলা এবং লঙ্কার গুঁড়ো যোগ করে আগে থেকে গ্রেট করে রাখা পনির ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। খানিক নাড়াচাড়া করার পর শেষে প্লেটে ঢেলে তার উপর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। পনির ক্যালসিয়াম এবং প্রোটিনের খুব ভালো উৎস। আর এই পদটিতে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুবই কম।

আরও পড়ুন:  Colour Guard: সাদা পোশাকের রঙ হবে আরও উজ্জ্বল, ব্লিচের বিকল্প এই সব উপাদান!

চিকেন স্যালাড লেটুস র‍্যাপ

র‍্যাপ অত্যন্ত সুস্বাদু। আর চটজলদির খানাও বটে। তবে র‍্যাপের ভিতর ব্যবহার করা চিজ স্যস এবং ময়দা দিয়ে তৈরি র‍্যাপের রুটির মধ্যে বাড়তি ক্যালোরি থাকে। কিন্তু যাঁরা র‍্যাপ ভালোবাসেন অথচ ওজন কমাতে চান, তাঁদের জন্য কিছু স্বাস্থ্যকর বিকল্পও রয়েছে। তার মধ্যে অন্যতম, র‍্যাপের রুটির ক্ষেত্রে ময়দার রুটির বদলে ব্যবহার করা যেতে পারে টাটকা লেটুস পাতা। আবার স্যস হিসেবে চিজ অথবা মেয়োনিজ না-ব্যবহার করে দই দিয়ে স্যস বানিয়ে নেওয়াই যায়। এবার সরু করে কাটা চিকেন স্ট্রিপ, টম্যাটো, পেঁয়াজ, লঙ্কা এবং বেল পেপার মিশিয়ে পুর তৈরি করে নিতে হবে। তার পর লেটুস পাতার মধ্যে চিকেন ও সবজির পুর ভরে তা মুড়ে নিলেই তৈরি চিকেন স্যালাড লেটুস র‍্যাপ।

আরও পড়ুন:  Goosebumps: মারাত্মক অনুভূতি, গা ছমছমে ভাব, কড়া শীতেও ঘামতে বাধ্য করবে! Goosebumps কেড়ে নেবে রাতের ঘুম

সবজিতে ভরপুর ওটস খিচুড়ি

ওজন কমানোর জন্য ওটস দারুণ উপাদান। আর এটি খুবই সহজ একটি রেসিপি। প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিতে হবে। এর পর তাতে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক মিনিট ভেজে নিতে হবে। তারপর তাতে রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে একটু জল মিশিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে। এবার ওই মিশ্রণে ওটস, আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল, কুচোনো গাজর ও বিনস মিশিয়ে মাঝে-মাঝে নাড়াতে হবে। মাঝারি আঁচে এভাবে রান্না করার পর ২ কাপ গরম জল এবং লবণ ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে ৩টি হুইসেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই খিচুড়ির রেসিপিটি ওজন কমানোর জন্য দারুণ কার্যকরী।

মিক্সড বিন স্যালাড

অনেকেই ভাবেন যে, স্যালাড লাঞ্চের জন্য যথেষ্ট নয়। কিন্তু উচ্চ প্রোটিন যুক্ত মিক্সড বিন স্যালাড খেলে স্যালাডের বিষয়ে ধারণা একেবারেই বদলে যাবে। আসলে এই স্যালাডে শুধু পেটই ভরে না, এটি খেতেও খুবই সুস্বাদু। বিনস প্রোটিনসমৃদ্ধ সবজি এবং এতে অনেক দ্রবণীয় ফাইবারও রয়েছে, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা বিনস প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর টম্যাটো কুচি, পেঁয়াজ এবং ক্যাপসিকামের সঙ্গে সেদ্ধ করা বিনস মিশিয়ে নিতে হবে। ড্রেসিংয়ের জন্য আলাদা করে অলিভ অয়েলের সঙ্গে সাদা ওয়াইন ভিনিগার, অল্প মেয়োনিজ, কাসুন্দি, গোলমরিচ গুঁড়ো এবং নুন মেশাতে হবে। সব শেষে সবজির মিশ্রণে ড্রেসিং যোগ করলেই প্রস্তুত স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যালাড।

First published:

Tags: Health Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর