রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

ফিলিস্তিনেও একদিন জুলাই আসবে: আখতার হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২৩:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: বাংলাদেশে যেমন ‘জুলাই বিপ্লব’ ঘটে গেছে, তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন ‘জুলাই’ আসবে বলে আশা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ বিলের বিরুদ্ধে এনসিপির ঢাকা মহানগর কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

আখতার হোসেন বলেন, বিশ্বের কিছু শক্তি এখন পর্যন্ত ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

গোয়েন্দা তৎপরতার জন্য ইসরায়েল থেকে আওয়ামী লীগের আমলে যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, সেগুলো বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে সমাবেশে উল্লেখ করেন আখতার হোসেন। এ ধরনের প্রতিটি চুক্তি অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশকে উচ্চকণ্ঠ হতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

ইসরায়েলের নৃশংসতার পাশাপাশি ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ বিলের কঠোর সমালোচনা করে সমাবেশে বক্তব্য দেন এনসিপির নেতারা।

এ প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ভারত সরকার যে ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে, এনসিপির পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি, এটা নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে উন্মোচন করা হয়েছে। ভারতের মুসলমান ও গণতন্ত্রকামী শক্তিগুলো এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সেসব কর্মসূচির প্রতি আমরা সংহতি জানাই।’

ওয়াক্ফ সংশোধনী বিল থেকে সরে এসে ভারত সরকার আগের আইনে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন
এনসিপি
গাঁজা
জাতীয় নাগরিক পার্টি
ফিলিস্তিন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom