বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফুরিয়ে আসছে কোভ্যাক্স’র ভ্যাকসিন, কর্মসূচি চালু রাখা নিয়ে শঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
ফুরিয়ে আসছে কোভ্যাক্স’র ভ্যাকসিন, কর্মসূচি চালু রাখা নিয়ে শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন সরবরাহ করছে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে গঠিত বৈশ্বিক ভ্যাকসিনের জোট ‘কোভ্যাক্স’। তবে তাদের সেই কর্মসূচি চালু রাখার মতো ভ্যাকসিন আর নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসি।

ডব্লিউএইচও’র সিনিয়র উপদেষ্টা ডা. ব্রুস এলওয়ার্ড বলেন, কোভ্যাক্স’র মাধ্যমে বিশ্বের ১৩১টি দেশে ৯০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হয়েছে। তবে তা ছড়িয়ে পড়া ভাইরাস থেকে দেশগুলোর জনগণকে রক্ষার জন্য যথেষ্ট নয়।

সম্প্রতি অফ্রিকার কয়েকটি দেশে করোনার তৃতীয় আঘাত আসায় এই ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। করোনার তৃতীয় আঘাত রোধ হিমসিম খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এমতাবস্তায় গতকাল সোমবার (২১ জুন) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উন্নত দেশগুলোকে ভ্যাকসিন মজুদ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিনের আঞ্চলিক কেন্দ্র তৈরি করার জন্য কোভ্যাক্স’র সঙ্গে তার সরকার কাজ করে যাচ্ছে।

উন্নত দেশেগুলোর আর্থিক সহায়তায় দরিদ্র দেশগুলোকে করোনার ভ্যাকসিন সরবরাহের জন্য গত বছর কোভ্যাক্স গঠন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতৃত্বে কোভ্যাক্স ২০২১ সালে মধ্যে সারাবিশ্বে দুই বিলিয়ন ভ্যাকসিনের ডোজ সরবরাহ করার লক্ষ্যমাত্র ঠিক করেছিল। বেশির ভাগ দরিদ্র দেশগুলোকেই এই ভ্যাকসিন সহায়তা দেওয়া হচ্ছে।

কোভ্যাক্স আশা করেছে— তারা বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবে। তবে উৎপাদন জটিলতা ও যথা সময়ে সরবরাহ না করায় ভ্যাকসিনগুলো বিতরণে বিলম্ব হয়। এর ফলে সম্পূর্ণ কোভ্যাক্স’র ওপর নির্ভর করে থাকা দেশগুলো সরচেয়ে বেশি বিপাকে পড়েছে।

এদিকে অতি সম্প্রতি উগান্ডা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, ত্রিনিদাদ ও টোবাগো’র মতো দেশগুলো তাদের ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে আসার কথা জানিয়েছে।

গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ডা. ব্রুস এলওয়ার্ড ভ্যাকসিন সংকটের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, নিম্ন-আয়ের প্রায় ৮০টি দেশ কোভ্যাক্স’র সঙ্গে যুক্ত রয়েছে। তাদের বেশির ভাগই এখন আর ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চালু রাখার পর্যাপ্ত সক্ষমতা নেই।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর