শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ফেব্রুয়ারিতে তিন জেলা আওয়ামী লীগের সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
ফেব্রুয়ারিতে তিন জেলা আওয়ামী লীগের সম্মেলন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে তিন জেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এই তিন জেলা হলো পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট জেলা নেতাদের সম্মেলনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা, ২০ ফেব্রুয়ারি নাটোর ও ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জেলার মেয়াদোত্তীর্ণ সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষ করে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বরাবরও ইস্যু করা হয়েছে।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর