মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

‘ফেসবুকের ভুল তথ্য মানুষ হত্যা করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
‘ফেসবুকের ভুল তথ্য মানুষ হত্যা করছে’


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়ানো ভুল তথ্য মানুষকে হত্যা করছে বলে সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

শুক্রবার (১৬ জুলাই) করোনা মহামারি ও ভ্যাকসিন নিয়ে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোতে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে হোয়াইট হাউজে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জো বাইডেন এ মন্তব্য করেন।

এসব ভুল তথ্য নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে হোয়াইট হাউজ। এমতাবস্তায় জনস্বাস্থ্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক।

এ বিষয়ে জো বাইডেন ওই সাংবাদিককে বলেন, ‘যারা ভ্যাকসিন নেননি, তারাই এখন কেবল মহামারির মধ্যে আছেন। তারা মানুষকে হত্যা করেছেন।’

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ভ্যাকসিন না নেওয়া গোষ্ঠীদের জন্যই দেশটিতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি বলেছিলেন, ভ্যাকসিন নিয়ে ছড়ানো ভুল তথ্য রোধ করার জন্য ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যমগুলো যথেষ্ট কাজ করছে না।

তিনি আরও বলেন, ‘অবশ্যই তাদের আরও অনেক কিছু করার আছে। এটা পরিষ্কার যে আরও অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব।’

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র কেভিন ম্যাকএলিস্টার বলেন, যা সত্য নয়— এমন কোনো অভিযোগ দ্বারা তার সংস্থা বিভ্রান্ত হবে না।

আরেক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, করোনা নিয়ে ১৮ মিলিয়নেরও (এক কোটি ৮০ লাখ) বেশি ভুল তথ্য ও অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। কারণ, তারা বারবার সংস্থার নিয়ম ভঙ্গ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনেক ব্যক্তিরা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তারা ভ্যাকসিনের ওপর তাদের আস্থা রাখতে পারছেন না।

গত মার্চে এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে ভ্যাকসিন বিরোধী প্রচার চালানো হয়। যা ৫৯ মিলিয়নের (পাঁচ কোটি ৯০ লাখ) বেশি ফলোয়ারের কাছে পৌঁছায়। যারা সামাজিক মাধ্যমে নিজেদের সবচেয়ে বড় অ্যান্টি-ভ্যাক্সার্স (ভ্যাকসিন বিরোধী) প্ল্যাটফর্ম তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অনেকেই নাগরিকই করোনার ভ্যাকসিন নিতে অস্বীকার করছেন। ফলে দেশটিতে আবারও করোনায় মত্যু ও সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ভ্যাকসিন নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে এমন কড়া মন্তব্য করলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর