শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সৌরশক্তির ব্যবহার ও আগামীর পথচলা

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন


সবার মাঝে নিজেকে আলাদা করতে কে না পছন্দ করে। হোক সেইটা বাস্ততে নয়তো ভার্চুয়াল জগতে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগেও আপনি নিজেকে এক্স (টুইটার), ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক— সব প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা আসল অ্যাকাউন্ট আলাদা করতে পারবেন। আর এ কারণেই দিন দিন বাড়ছে ব্লু টিক’র ব্যবহার। এটি মূলত একটি নীল রঙের চিহ্ন, যা প্রমাণ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আসল এবং ভুয়া নয়।

আসুন জেনে নেই, কীভাবে ফেসবুকে ব্লু টিক পাবেন-

* প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে লগইন করুন।

Settings & Privacy-তে গিয়ে Personal and Account Information সেকশনে প্রবেশ করুন।

* সেখান থেকে ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে।

* আপনাকে জানাতে হবে আপনি প্রোফাইল নাকি পেজ যাচাই করাতে চান।

* জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ সরকারি নথি আপলোড করতে হবে। কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান হলে সরকারি নিবন্ধনপত্র প্রয়োজন।

* দেশের নাম সিলেক্ট করতে হবে।

* প্রমাণ হিসেবে অফিশিয়াল ওয়েবসাইট, সংবাদমাধ্যমে প্রকাশিত অন্তত পাঁচটি নিবন্ধ বা লিঙ্ক, অথবা অফিসিয়াল ইমেইল জমা দিতে হবে।

* সবশেষে Submit/Send বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

কত সময়ে উত্তর পাওয়া যায়?

সাধারণত ফেসবুক ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন যাচাই করে। তথ্য সঠিক হলে ব্লু টিক প্রদান করে।

এদিকে, সম্প্রতি ফেসবুক (Meta) অনেক দেশে Meta Verified সাবস্ক্রিপশন চালু করেছে। এখানে মাসিক ফি প্রদান করে এবং পরিচয়পত্রসহ লাইভ ফটো ভেরিফিকেশনের মাধ্যমে সহজেই ব্লু টিক পাওয়া যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর