মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


Last Updated:

West Bengal Hospital infrastructure change: ষষ্ঠদশ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে আর্থিক অনুদান পেতে ন্যাশনাল হেলথ মিশন অধীনে জেলা শাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল নবান্ন। দ্রুত এই রিপোর্টগুলি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের! বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের! বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের! বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের!
বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের! বদলে যাবে সব সরকারি হাসপাতাল? জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের!

কলকাতা: ষষ্ঠদ্বশ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে আর্থিক অনুদান পেতে ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের পরিকাঠামোগত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল। কেন্দ্রের নির্দেশ মেনেই স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালের  চিকিৎসকদের কনসালটেশন রুম, বিশ্রাম কক্ষ, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসা  প্রতিবন্ধী ও প্রবীন মানুষেদর জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন- উইলে ড্রাইভার, রাঁধুনিরও নাম রয়েছে, কিন্তু ভাই নোয়েলকে কিছুই দেননি রতন টাটা? কেমন ছিল তাঁদের সম্পর্ক?

রাজ্য সরকার এবার কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্য উপযুক্ত প্রস্তাব দিতে বলা হয়েছে জেলা শাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের। এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়াটার তৈরির বাজেট সহ বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশেষ করে জানাতে হবে এই ধরনের কোয়াটার কতগুলি তৈরি করতে হবে।

হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বা হয়েছে। মহকুমা থেকে জেলা হাসাপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। অবশ্যই জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।

আরও পড়ুন- আইফোন চাই! পরিবারকে চাপ দিয়েছিল কিশোর, না পেয়ে সে যা করল…! শিউরে উঠবেন

এজন্য নির্দিষ্ট ফর্মা তৈরি করে জেলাগুলিতে পাঠানো হয়েছে। যেখানে কমিউনিটি হেল্থ সেন্টার থেকে জেলা হাসপাতালের বিস্তারিত পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার কথা উল্লেখ করতে হবে। প্রসঙ্গত রাজ্যের তরফে ইতিমধ্যেই ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলির জন্য নিরাপত্তা ও পরিকাঠামো গত উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকা খরচ করছে রাজ্য। রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পরিকাঠামো নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকরা টানা আন্দোলন চালিয়েছেন। রাজ্যের তরফে প্রায় ১০০ শতাংশ কাজ শেষ বলেও দাবি করা হয়েছে। সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম, অতিরিক্ত কালো লাগানোর কাজ প্রায় শেষ বলেই দাবি নবান্নের।

 সোমরাজ বন্দ্যোপাধ্যায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর