রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১৩ সময় দেখুন
‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’


কুষ্টিয়া: বর্তমান সরকার আবার সেই ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই বিপদজনকভাবে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ‘বাংলাদেশ খেলাফত মজলিস’র আমির আল্লামা মামুনুল হক।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত নাগরিক সমাবেশের কর্মসূচিতে এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন বক্তব্য উপস্থাপন করেছিল। গণতন্ত্রকে মানুষের কাছে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল যে, আমি উন্নয়ন করব, তোমাদের ভোটের দরকার নাই। এজন্য একবার বিনা ভোটে, আরেকবার রাতের ভোটে সরকার গঠন করে। সেটাই ছিল শেখ হাসিনার গণতন্ত্র।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যখন বলতো গণরায় কোথায়? শেখ হাসিনা বলতো- উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ, দক্ষিণ বঙ্গের জন্য পদ্মাসেতু বানিয়ে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। তোমরা পদ্মা সেতুতে আসবা-যাবা, তোমাদের আর গণতন্ত্র দরকার নাই। উন্নয়ন গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা।’

মামুনুল হক বিএনপির উদ্দেশে বলেন, ‘আমার ভয় হয়, এখন নতুন সরকার এসে তারা আবার নতুন ফর্মুলা দিয়ে নতুনভাবে গণতন্ত্রকে ফর্মুলায়িত করার চেষ্টা করছে। প্রত্যেকটা নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিবে, কৃষকদের কাছে কৃষক কার্ড; আর বলবে এই হলো তোমাদের ফ্যামিলি কার্ডের গণতন্ত্র, আর কৃষক কার্ডের গণতন্ত্র।’

তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান ও মর্যাদার প্রতিষ্ঠার জন্যই হয়েছিল।’

বাংলাদেশ খেলাফত মজলিস, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে জেলার অন্যান্য নেতারা সমাবেশে বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর