শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের


ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আগামী ৩০ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষাকালজুড়ে (জুন-জুলাই ২০২৬) নিজ বাড়ি, এলাকা, আবাসিক হল ও ক্যাম্পাস প্রাঙ্গণে অন্তত ১০টি করে বৃক্ষ রোপণ করবেন। পাশাপাশি রোপণকৃত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতারা আশা প্রকাশ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের আদর্শ বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বে পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণাকে এগিয়ে নিতে এ কর্মসূচি অনুপ্রেরণাদায়ী ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে সই করেন ছাত্রদলের দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom