বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁচানো গেল না চিড়িয়াখানার জেব্রাটিকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
বাঁচানো গেল না চিড়িয়াখানার জেব্রাটিকে


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় একটি জেব্রা মারা গেছে। এটি চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক জেব্রা ছিল। গতকাল ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে জেব্রাটি মারা যায়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, জেব্রাটি গত পাঁচদিন ধরে অসুস্থ ছিল। আমাদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা চলছিল। তার হঠাৎ মলত্যাগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আমরা পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। তারপরও জেব্রাটিকে বাঁচাতে পারলাম না। জেব্রাটির পোস্টমর্টেম করা হয়েছে।

তিনি আরও বলেন, নারী জেব্রাটির বয়স ১৬ বছর। জেব্রাটি চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক জেব্রার মধ্যে একটি। চিড়িয়াখানায় মোট ৮টি জেব্রা ছিল, এখন আছে ৭টি।

এর আগে গত ১৩ জুন জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, জেব্রাটিকে পর্যবেক্ষণ করছিলেন চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হুদা ও তার টিম। সেসময় তিনি জানিয়েছিলেন, আরও ২/১দিন ধরে দেখছিলাম জেব্রাটি আলাদা থাকছে। পালের অন্য জেব্রাগুলো তাকে তাড়িয়ে দিচ্ছে। আমরা পুরো বিষয়টি দেখার চেষ্টা করছি, আসলে কোনো ধরনের জটিলতা আছে কি না। দীর্ঘদিন প্রাণীটি তার সঙ্গী ছাড়া আছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর