মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

বাঁশখালীতে এস.এস পাওয়ার প্ল্যান্টে হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪১৫ সময় দেখুন
বাঁশখালীতে এস.এস পাওয়ার প্ল্যান্টে হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে গত ১৭এপ্রিল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট ৭ জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পেয়েছেন এককালীন ২ লাখ টাকা ও আহত শ্রমিক পেয়েছেন ৫০ হাজার টাকার অনুদান।
আজ ২০ মে ২০২১ ইংরেজি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। টপাপগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনারবৃন্দ, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও উপকারভোগীগণ। ###

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর