শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পরস্পরের প্রয়োজনীয়তার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত শক্তিশালী সম্পর্ক। তাই বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না।’

শনিবার (২০ মে) দয়াগঞ্জের জাতীয় শিব মন্দির চত্বরে স্বামী শ্রী অধোক্ষানন্দ দেবতীর্থ মহারাজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ভারতের প্রয়োজনে আমরা সহায়তা দেবো, আবার আমাদের প্রয়োজনে ভারত সহায়তা করবে এটাই দু’টি দেশের মানুষের প্রত্যাশা। এ কারণে ভারতে যে সরকারই আসে তারাই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।’

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘ভৌগলিক কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভারতে ন্যায্য দাবি হচ্ছে, বাংলাদেশকে ব্যবহার করে কেউ যেন ভারতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। আমরা পরস্পরের ভাই হিসেবে থাকবো, একে অন্যের বিপদে পাশে থাকবো। বাংলাদেশ ও ভারত একইসাথে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যাবে।’

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু হচ্ছে জাতীয় পার্টি। হুসেইন মুহম্মদ এরশাদ শুভ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। হিন্দু কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া পূজা-পার্বণে জাতীয় পার্টি সব সময় সংখ্যালঘুদের পাশে থাকে।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষয় হয়ে থাকবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অকৃত্রিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা পরিচালনা করেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজন দে। বক্তৃতা করেন সত্যম রায় চৌধুরী, এস কে বাদল, তরুণ চক্রবর্তী।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর