বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী


বেনাপোল প্রতিনিধি ::

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) সকালে সাড়ে ১১টায় বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কোলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়ালসহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর