মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে’ ভাইফোঁটায় বিশেষ বার্তা রাজ্যপালের West Bengal Governor Shares message on Women Safety in Bengal On the day of Bhaiphonta Celebration

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

CV Ananda Bose: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসরাজ্যপাল সি ভি আনন্দ বোস
রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতা: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশেষ বার্তায় বোস লেখেন, “ভাইফোঁটা সমাজে দারুন একটা বার্তা পৌঁছে দেয়, ভাই ও বোনেরা একে অপরের প্রতি তাঁদের সম্পর্কের বন্ধন উদযাপনের ব্রতী হন সকলে। ভাই-বোনের সম্পর্ক এক পবিত্র সম্পর্ক। যে সম্পর্ক আমাদের সযত্নে লালন করা উচিত এবং আগামী দিনেও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া উচিত সবার মধ্যে।”

রাজ্যপাল একইসঙ্গে লেখেন, “এটা সত্যি, বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে। যার বিরুদ্ধে আজ গোটা সমাজ রুখে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম সবার উচিত একত্রিত হয়ে এগিয়ে আসা।

আরও পড়ুন: ফের ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি…! আগামী ২৪ ঘণ্টায় ১২ রাজ্যে বৃষ্টির সতর্কতা! কী হবে বাংলায়? বিরাট আপডেট দিল IMD

অন্যদিকে এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?

‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন ‘বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট’ এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর