শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বাঙালি জাতি এগিয়ে যাবে নবতর সোপানে: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ সময় দেখুন
বাঙালি জাতি এগিয়ে যাবে নবতর সোপানে: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পরও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে, এই হলো এবারের বুদ্বিজীবী দিবসের শপথ।

মঙ্গলবার (১৪ ডিসম্বের) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিনক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যখন মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের দ্বারপ্রান্তে, সেই মুহূর্তে বাঙালির মেধা এবং জাতির বিবেক হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য সেদিন হত্যা করেছিল মহান বুদ্ধিজীবীদের। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী যেমনভাবে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে, বাঙালির কাছে ঠিক তেমনিভাবে ব্যর্থ হয়েছিল সকল ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ। যে কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্তে। আর সেই মুক্তির সংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে, এই হল এবারের বুদ্ধিজীবী দিবসের প্রত্যয় এবারের শপথ।

সারাবাংলা/এনআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর