মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

বাড়িতে দিওয়ালির আড্ডা…খুব সহজেই বানিয়ে ফেলুন স্ক্রিসপি ফ্রায়েড ফিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪১০ সময় দেখুন
বাড়িতে দিওয়ালির আড্ডা…খুব সহজেই বানিয়ে ফেলুন স্ক্রিসপি ফ্রায়েড ফিস


#কলকাতা: দিওয়ালি মানেই উৎসব, আনন্দ, ঘর সাজানো, মজা, আড্ডা, আর অবশ্যই কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া । তবে এ বছর প্যানডেমিকের কারণে রেস্তোরাঁয় গিয়ে বা রোড সাইড ফুড স্টল থেকে খাবার কিনে খেতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন না । তাই স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন স্ক্রিসপি ফ্রায়েড ফিস । চটজলদি রেসিপি নিয়ে এসেছে কলকাতার ‘ব্লু অর্কিড’ রেস্তোরাঁর শেফ ।

এই স্ন্যাক্সটির রেসিপি রইল আপনাদের জন্য ।
উপকরণ- ২০০-২২০ গ্রাম বোনলেস ফিস ৮ টুকরো, আদা বাটা ২০ গ্রাম, রসুন বাটা ৩০ গ্রাম, লাল লঙ্কা গুঁড়ো ২০ গ্রাম, সবুজ লঙ্কা গুঁড়ো ১০ গ্রাম, কাসুন্দি ১০ গ্রাম, নুন, চিনি, ডিম ১ টা, গোলমরিচ ৫ গ্রাম, ধনেপাতা কুচি, কনফ্লাওয়ার ৩০ গ্রাম, ময়দা ১০ গ্রাম, পাতি লেবু ২টো, ব্রেড ক্রাম্বস ।

পদ্ধতি- একটি ডিম প্রথমে ফাটিয়ে নিন, তার মধ্যে কনফ্লাওয়ার, ময়দা, ধনেপাতা, কাসুন্দি, গোলমরিচ, নুন, মিষ্টি, পাতিলেবুর রস, আদা, রসুন, লঙ্কা বাটা ভাল করে মাখিয়ে নিন । এরপর মাছের টুকরো গুলো তার মধ্যে দিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করুন । এরপর কড়াইতে ডুবো তেল দিয়ে মাছের টুকরোগুলো ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে অল্প আঁচে ডিপ ফ্রাই করুন । তারপর গরম গরম সার্ভ করুন ।

দিওয়ালি পার্টি জমে যাবে ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর