রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ সিপিবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব ও বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (৭ আগস্ট) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে যে, সব রাজনৈতিক দলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জান-মালের ওপর আঘাত হানা হচ্ছে। সেইসঙ্গে নতুন করে দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে।’

এমতাবস্থায় নেতারা অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিয়ে অতিসত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

একইসঙ্গে কমিউনিস্ট পার্টির সদস্য, সমর্থক, বাম প্রগতিশীল শক্তিসহ স্থানীয় সচেতন, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানান নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর