শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বালিশের নিচে পিস্তল রেখে ঘুমান ভিকারুননিসার অধ্যক্ষ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
বালিশের নিচে পিস্তল রেখে ঘুমান ভিকারুননিসার অধ্যক্ষ!


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো বাচ্চা যদি আমার পেছনে লাগে, তাহলে আমি ওর পেছনে লাগব। আমি শুধু ভিকারুননিসা নয়, দেশছাড়া করব।’— এভাবেই ফোনে মীর সাহাবুদ্দিন টিপু নামে অভিভাবক ফোরামের নেতার সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।

এই ফোনালাপটি রোববার (২৬ জুলাই) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া ওই ফোনালাপের অডিওটি সারাবাংলার হাতে রয়েছে। রেকর্ডটিতে ৪ মিনিট ৩৯ সেকেন্ড ধরে অধ্যক্ষ ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপু কথা বলেন। এতে অধ্যক্ষ এমন বিশ্রি ও অশ্লীল ভাষায় গালাগাল করেছেন যা শোনারও অযোগ্য।

অডিওতে কামরুন নাহার দাবি করেন, তিনি ক্ষমতাসীন দলের সাবেক কর্মী। এ সময় তিনি নিজেকে ‘অভদ্র রাজনৈতিক মেয়ে’ বলে দাবি করেন। কেউ একজনকে ‘কোপানোর’ হুমকি দিয়ে ‘আগের চরিত্রে’ ফিরে যাওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন ‘আমার বিরুদ্ধে যারা লেখে রাস্তায় পিটিয়ে তাদের কাপড় খুলে নেব।’

এদিকে এই কলরেকর্ডটি ভিত্তিহীন ও সুপার এডিট বলে দাবি করেছেন কামরুন নাহার। সারাবাংলাকে তিনি বলেন, ‘এই রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা। ওরা আমাকে অন্যায়ে বাধ্য করতে না পেরে এইসব করছে।’

তিনি বলেন, ‘কলেজের সুবিধাভোগিরা বলেন ওদের কথা মতো নাকি আমাকে চলতে হবে। এর আগের প্রিন্সিপালকে তারা মোবাইল ছুঁড়ে মেরেছে। আমার বাসায় ঢিল মারে। আমার দরজায় লাথি মারছে। লাথি মেরে আমার চেয়ার ফেলে দিয়েছে। এখন এই রেকর্ড ছড়িয়ে দিয়েছে। এদের কারণে এর আগে কোনো প্রিন্সিপাল এখানে থাকতে পারেনি।’

এদিকে অধ্যক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছন সেই গভর্নিং বোর্ডের সদস্যরা বলছেন, এই ফোনালাপ কলেজটির সুনামের ওপর আঘাত।

অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ সুজন বলেন, ‘কামরুন নাহার বেপরোয়া হয়ে অনিয়ম করে যাচ্ছেন। এই কলেজে এমন অধ্যক্ষ যায় না। তিনি স্বেচ্চাচারী, এটি নিয়ে তাকে কিছু বলা যাবে না। তার মুখের ভাষা কী বিশ্রি এটা এখন সবাই জানে। আপনারাই বলুন এমন মানুষ ভিকারুননেসার মতো কলেজের অধ্যক্ষ হয় কীভাবে?

সারাাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর