বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাল্যবিয়ের বলয় ভাঙতে সরকার বদ্ধপরিকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
বাল্যবিয়ের বলয় ভাঙতে সরকার বদ্ধপরিকর


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

করোনা মহামারিতে বাল্যবিয়ে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। তবে শিগগিরই এর বলয় ভাঙতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন, আমাদের ধারণা বাল্যবিয়ের এই সমস্যাটাও শেষ হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ড. আসা টরকেলসনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বাল্যবিয়ে নিয়ে ইউএনএফপিএ অবগত আছে। আমি স্বীকার করেছি। বলেছি, এটা আমাদের মতো করে হ্যান্ডেল করছি। মানুষকে বুঝিয়ে শুনিয়ে আনছি। শিগগিরই এ সমস্যার সমাধান করবো আমরা।

তিনি আরও বলেন, খাবার পানি, স্যানিটেশন, পরিবার পরিকল্পনার ওষুধ একটা সময় মানুষ ব্যবহার করতে চাইতো না। তবে সে অবস্থার এখন পরিবর্তন হয়েছে। আমাদের ধারণা বাল্যবিয়ের এই সমস্যাটাও শেষ হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ড. আসা টরকেলসন জানিয়েছেন- বাংলাদেশে তার খুব ভালো সময় কেটেছে। এখানে সাড়ে চার বছরের বেশি সময় ধরে কাজ করে তিনি আনন্দিত।

সুইডেনের চেয়েও বাংলাদেশ কোভিড পরিস্থিতি ভালোভাবে সামলেছে বলে উল্লেখ করেন ইউএনএফপিএ’র প্রতিনিধি।

তিনি বলেন, বাংলাদেশে ইউএনএফপিএ আরও বেশি করে কাজ করবে। বাংলাদেশের আগে যে ধরনের সাহায্যের প্রয়োজন ছিলো এখন আর তা নেই। নতুন ধরনের প্রয়োজন বেড়েছে। শিক্ষা-গবেষণা সহায়তা বাড়াবে সংস্থাটি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর