বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৭ সময় দেখুন
বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা


নোয়াখালীল সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করার দায়ে বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের প্রস্তুতি চলছিল। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেই।

ইউএনও আরো বলেন, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো.আবুল খায়েলকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি পুলিশ টিম।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর