শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বাসে ‘হাফ পাসের’ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
বাসে ‘হাফ পাসের’ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাসে ‘হাফ পাসের’ দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। রোববার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, ‘অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগের নেতারা। সরকারের মন্ত্রীরা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে মুখে ‍ফুলঝুরি ফোটায়। কী উন্নয়ন করেছেন? আমার ছেলে-মেয়েরা স্কুল-কলেজে পড়ে। তারা বাস ভাড়া কমানোর জন্য আজকে রাস্তার নেমেছে। তারা বলছে- হাফ পাস দিতে হবে। কেন বলছে? কারণ, লেখাপড়ার খরচ এখন অনেক বেশি। তাদের মা-বাবা, যারা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের মানুষ তারা হিমশিম খাচ্ছে। একদিকে চাল, ডাল, লবণের দাম বেড়েছে। অন্যদিকে বইপত্র, খাতা-কলমের দাম বেড়েছে। সেই সঙ্গে বাস ভাড়া আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘এই গণবিরোধী সরকার প্রথমে ডিজেল আর কেরোসিনের দাম বাড়িয়ে দিল ১৫ পার্সেন্ট। সঙ্গে সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিল। এই ভাড়া বাড়নো, ফুয়েলের দাম বাড়ানো, জ্বালানি তেলে দাম বাড়ানো কার স্বার্থে? আওয়ামী লীগের এই দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট করে যারা পকেট ভারি করে, তাদের জন্য। আওয়ামী লীগের লোকজনের পকেট ভাড়ি করার জন্য তারা জনগণের পকেট কাটছে। সে কারণেই ছেলেরা রাস্তায় দাঁড়িযে দাঁড়িয়ে প্রতিবাদ করছে।’

‘আমরা বিআরটিসি বাসের ভাড়া কমালাম, প্রাইভেট বাসের ভাড়া তো কমাতে পারব না’- সরকারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তোমরা প্রাইভেট টেলিফোন-মোবাইল কন্ট্রোল করতে পার, বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করতে পার, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পার। আর শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমিয়ে সেখানে যদি দুই হাজার/তিনি হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, তা তোমরা দিতে পার না?’

‘তাদের (শিক্ষার্থীদের) লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য, উন্নত জীবনের জন্য তাদের দাবির প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে আয়োজনের জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুবদল নয়, ছাত্রদল নয়, অন্যান্য অঙ্গ সংগঠন বা বিএনপি নয়; আজকে সমগ্র দেশের মানুষ কারাগারের মধ্যে বাস করছে। একটুও শান্তি নেই, স্বস্তি নেই, মানুষরা কেউ হাসিমুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় নামে না, তাদের জীবন-জীবিকা চালাতে পারে না। ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ। গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন। কেন? তাকে এইভাবে বাইরে না যেতে দেওয়া কেন? তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণটা কী? একটাই মাত্র কারণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করছেন।’

তিনি বলেন, ‘খালেদ জিয়া যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৯ বছর পথে পথে ঘুরে বেরিয়েছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। কৃষক-শ্রমিক-মজুর, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছেন।’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। যদিও এ বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য হলো, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর