শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপিকে মিথ্যাচার বন্ধ করতে বললেন হানিফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ সময় দেখুন
বিএনপিকে মিথ্যাচার বন্ধ করতে বললেন হানিফ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে বিভিন্ন মিথ্যাচার ও জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করতে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলার মুখ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপিকে বলতে চাই আপনারা মিথ্যাচার বন্ধ করুন। জনগণকে বিভ্রান্ত করবেন না। নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতি সব দলকে যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে আপনারাও সাড়া দিন। বিএনপির যদি কিছু বলার থাকে কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে সেটা রাষ্ট্রপতি দিন। রাষ্ট্র অবশ্যই সেটা বিবেচনা করবেন। কাজেই জনগণকে মিথ্যা বলে আর বিভ্রান্ত করবেন না।’

নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তাদের মতামতে সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেওয়া নাম যাচাই-বাছাই করে নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক, সবচেয়ে উত্তম পন্থা। এছাড়া নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিএনপি যে কলঙ্ক তৈরি করেছিলো সেই কলঙ্ক এখনও জাতির মনে আছে।’

হানিফ আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে যারা ক্ষমতা দখল করেছিলো তাদের নেতৃত্বেই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। পঁচাত্তরের পর থেকে এ জাতিকে তারা উল্টো পথে নিয়ে গেছে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখের সভাপতি সাইফুল আজম বাশারসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর