সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন


ঢাকা: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।

আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপির সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছেন।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন রাশেদ খাঁন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের জয়ের কৌশল হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর