শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩০৮ সময় দেখুন
বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ


ঢাবি: বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

পদত্যাগের বিষয়টি অধ্যাপক ওবায়দুল ইসলাম নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ব্যাক্তিগণ জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ‘বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমার পক্ষে ইউট্যাবের প্রেসিডেন্টের মতো গুরুদায়িত্ব পালন ও সংগঠনের কার্যক্রমের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার কাজের পরিধি আরও বেড়েছে। যে কারণে ইউট্যাবের জন্য আগের মতো সময় দেওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং এর গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’, পদত্যাগের কারণ ব্যাখ্যা করছিলেন ঢাবি উপাচার্য।

এদিকে পদত্যাগের বিষয়ে ইউট্যাবের কয়েকজন শীর্ষ নেতা গণমাধ্যমকে জানান, ব্যস্ততার কারণে তারা পদত্যাগ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর