রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপির কেউ অপকর্ম করলে ধরিয়ে দিন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

কেউ যাতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সেজন্য চট্টগ্রামবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছর জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন। সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। সাহসী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ আজ ফ্যাসিস্ট হাসিনা মুক্ত। বাংলাদেশ আজ কারামুক্ত।’

তারা বলেন, ‘হাজারো শহিদের জীবনের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় দেখেছে। কিন্তু এই বিজয়কে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে। গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা পালানোর পরে বর্তমানে সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করা গেলে দেশকে অস্থিতশীল করা সহজ, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ।’

বিএনপির নেতাকর্মীদের প্রতিহিংসা ও প্রতিশোধে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে শান্তি প্রতিষ্ঠা করুন। নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। আজ এ মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দেন। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে (০১৮১৯৩৮৭২০১. ০১৮৮১৬৪৩৪০০. ০১৮১৯৮৩২৪৯০) মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম-বর্ণের পরিচয়ে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকেন, সবার আগে সেটা নিশ্চিত করুন।’

সারাবাংলা/আইসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর