রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপির নামে মেইল খুলে গভীর রাতে শায়রুলকে নিয়ে গুজব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
বিএনপির নামে মেইল খুলে গভীর রাতে শায়রুলকে নিয়ে গুজব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এবার বিএনপির নামে ‘ভুয়া মেইল আইডি’ খুলে দলটির মিডিয়া সেলের সদস্য, লেখক, রাজনীতি বিশ্লেষক শায়রুল কবির খানের বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে এ চেষ্টা হয়। রাত ২টা ৭ মিনিটে bnpoffice1978@gmail.com থেকে দফতরের দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি আসে বিএনপি বিটের সাংবাদিকদের মেইলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীলতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে দলের সব পর্যায়ে থেকে বহিস্কার করা হলো। একইসঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে শায়রুল কবির খানের স্থলাভিষিক্ত হিসেবে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে।

বিএনপি দফতর বলছে, দলের অফিস থেকে অফিশিয়াল মেইল পাঠানো হয়ে থাকে bnpoffice2023@gmail.com এবং bnpoffice2014@gmail.com এই দুটি ইমেইল ঠিকানা থেকে। গত রাতে যে ইমেইল থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল, সেটি বিএনপির অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।

এ বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘একটি কুচক্রী মহল এটি করেছে। এটির কোনো সত্যতা নেই, ভুয়া।’

এর আগে গত ২০ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়, এ সংবাদ সত্য নয়।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর