রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

‘বিএনপি জনআস্থার তীব্র সংকটে ভুগছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯০ সময় দেখুন
‘বিএনপি জনআস্থার তীব্র সংকটে ভুগছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কেন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলেও মনে করেন তিনি।

বুধবার (২ জুন) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা বলেছেন তারা আছে, চলছে এবং রাজনীতিতে সোচ্চার— এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরও মনে করেন বিএনপি থাকুক, তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমুলক সমালোচনা করুক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।’

সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন— বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, ‘বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কাদের সঙ্গে আছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও প্রমাণ হবে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে, নাকি বিএনপির সঙ্গে আছে।‘

শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে মন্তব্য করে ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তারা জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে।’ সরকার নাকি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এমন কথায় মানুষ হাসে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এখনও হাওয়া ভবনের কালো চশমা পরে আছ বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দেখতে পায় না। এমনকি দেখলেও তা সহ্য হয় না বিএনপির।’

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নেতিবাচক রাজনীতির বৃত্তে বন্দি থাকলে সামনের দিকে তাকিয়েও বিএনপির কোনো লাভ নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom