রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি-জামাত সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: নাছিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৯ সময় দেখুন
বিএনপি-জামাত সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: নাছিম


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতির সুযোগ দেব না। সন্ত্রাসীদের হাতে আমরা আর জিম্মি হয়ে থাকতে চাই না। জঙ্গিবাদ ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস হতে দেব না। বিএনপি-জামাত হলো সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে পদদলিত করেছে।’

বুধবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মিরপুর-১৪ নম্বরের জামিউল মাদরাসা ঈদগাহ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তিনি এতিমদের টাকা মেরে খেয়েছেন। এই খালেদা জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য তার লোক দিয়ে ১৯ বার হামলা করিয়েছেন। খালেদা জিয়া ও তার কু-পুত্র তারেক রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা করিয়েছিল। বিএনপি জামাতের প্রশ্রয়ে তখন সারাদেশ জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘাতকদের নেতা ছিলেন খুনি জিয়াউর রহমান। জিয়ার সঙ্গে যখন ডালিম, ফারুকরা দেখা করতে যান, তখন তিনি (জিয়া) বলেন তোমরা এগিয়ে যাও। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যখন এ খবর জিয়ার কাছে পৌঁছায় তখন তিনি বলেন সো হোয়াট! এই দুটি শব্দের মাধ্যমেই পরিষ্কারভাবে বুঝা যায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী হলো খুনি জিয়া-মোস্তাক গংরা।’

নাছিম বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর খুনি জিয়া এদেশে সামরিক আইন জারি করেছিলেন। তখন তিনি দেশে কারফিউজ জারি করে রেখেছিলেন। জিয়া গণতন্ত্রের নামে দেশে ভুয়া নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে চরম জালিয়াতি করে ভুয়া ভোটে বিজয়ী হন। পার্লামেন্টে জাতির পিতার হত্যাকারীদের রক্ষা করার জন্য তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন এবং এটিকে আইনে পরিণত করেন। জাতির পিতার হত্যাকারীদের তিনি বিদেশে পাঠিয়ে পুরস্কৃত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘শোকের মাসে দাঁড়িয়ে শুধু শোক প্রকাশ করে বেঁচে থাকতে চাই না। আমরা শোককে শক্তিতে পরিণত করতে চাই। এই শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে চলছে, তখন একটি গোষ্ঠী এই উন্নয়ন ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে চায়। তারা দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায়। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা শোককে শক্তিতে পরিণত করে এদের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর