রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি নেতা আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
বিএনপি নেতা আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর দুটি থানায় নাশকতার অভিযোগে করা পৃথক চার মামলায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন গ্রহণ করে তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবীরা জানান, রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা পৃথক চারটি মামলায় মোয়াজ্জেম হোসেনের করা জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ২৫ জানুয়ারি রিট করেন তিনি।

মামলাগুলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।

রাজধানীর পল্টন থানার মামলায় ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই মামলায় গত ১ নভেম্বর মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৬ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হয়। তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) আবেদন করে। অন্যদিকে মোয়াজ্জেম হোসেনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি নিয়ে সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর