রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিএনপি মহাসচিবের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪



ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। ভারতের হাই কমিশনারের সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনার প্রভন বাধে।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে আমরা সেগুলো তুলে ধরেছি। পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথা বলেছি, সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেইসঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটাও নিয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘তারা (ভারতীয় হাইকমিশনার) বলেছেন যে, তারা এই বিষয়গুলোতে সজাগ, তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে সরকার আছে তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’

‘পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি কী করে নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/পিটিএম


টপ নিউজ
বিএনপি মহাসচিব
বৈঠক
ভারতীয় প্রতিনিধি দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর