সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘বিএনপি সরকারে এলে অস্বচ্ছলদের পারিবারিক কার্ড দেওয়া হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
‘বিএনপি সরকারে এলে অস্বচ্ছলদের পারিবারিক কার্ড দেওয়া হবে’


চুয়াডাঙ্গা: খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি সরকার করলে দেশের প্রত্যেক অস্বচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে। তারা যেন প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পেয়ে স্বচ্ছল জীবন কাটাতে পারে। সে কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের প্রত্যেক ঘরে ঘরে তারেক রহমানের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত খন্দকার প্রমুখ।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর