রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ সরকারকে স্যাংশন দিয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
‘বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ সরকারকে স্যাংশন দিয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ সরকারকে স্যাংশন দিয়েছে’— এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন আয়োজন করা হয়।

ড. ফরিদুজ্জামান বলেন, ‘সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। সরকার জনগণের সব মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজ দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায়বিচার নেই। গণতন্ত্র ভূলুণ্ঠিত। মানুষ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল ইসলাম বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের কমরেড সৈয়দ নূরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর