শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিদ্যাসাগর কলেজে SFI এর তাণ্ডবের অভিযোগ… গেট টপকে ঢোকার চেষ্টা! ‘অভিপ্রেত নয়’ বলছেন অধ্যক্ষ | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬১৮ সময় দেখুন


Last Updated:

কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। শেষ মিনিটের পঠনপাঠনের মাঝে এমন ঘটনা কলেজের  সুষ্ঠ পরিবেশে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের।

বিদ্যাসাগর কলেজে SFI এর তান্ডব, 'অভিপ্রেত নয়' বলছেন অধ্যক্ষবিদ্যাসাগর কলেজে SFI এর তান্ডব, 'অভিপ্রেত নয়' বলছেন অধ্যক্ষ
বিদ্যাসাগর কলেজে SFI এর তান্ডব, ‘অভিপ্রেত নয়’ বলছেন অধ্যক্ষ

কলকাতা: বিদ্যাসাগর কলেজে এস এফ আই ( SFI ) – এর ছাত্র সংগঠনের ‘তাণ্ডবের’ অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। অভিযোগ, বিকেল প্রায় ৪ টে ১৫ নাগাদ একদল SFI কর্মী সমর্থক আসে। তারা একাধিক স্লোগান তুলতে থাকে। কলেজের গেট সেই সময় বন্ধ ছিল ভিতর থেকে। তারা কলেজের গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।

সূত্রের খবর, বুধবার হঠাৎ করে এসএফআই-এর কিছু কর্মী সমর্থক বিদ্যাসাগর কলেজ অভিযান করে৷ কলেজের গেটে উঠে তাণ্ডব করে। গেটের সামনে থাকা ‘অ্যান্টি র‍্যাগিং’ পোস্টার ছিঁড়ে দেয়। আরও একটি ছাত্র সংগঠনের আগে থেকে লাগান পতাকা ছিঁড়ে ফেলে। কলেজের মধ্যে আগে থেকেই একটি ছাত্র সংগঠনের দলীয় পতাকা লাগান ছিল। প্রসঙ্গত কলেজের মধ্যে র‍্যাগিং কালচারের বিনাশ চেয়ে কলেজে কলেজে এসএফআই – এর বিক্ষোভ চলছে।

আরও পড়ুন: ‘আমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে

কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। শেষ মিনিটের পঠনপাঠনের মাঝে এমন ঘটনা কলেজের  সুষ্ঠ পরিবেশে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের। তিনি জানান, ‘এমন সময়ের এই ধরনের ঘটনা কাম্য নয়, আজ যারা এটা করেছে তারা কেউ কলেজের নয়, সবাই বহিরাগত। এটা অভিপ্রেত নয়’।

বাংলা খবর/ খবর/কলকাতা/

বিদ্যাসাগর কলেজে SFI এর তাণ্ডবের অভিযোগ… গেট টপকে ঢোকার চেষ্টা! ‘অভিপ্রেত নয়’ বলছেন অধ্যক্ষ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর