শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিভাগীয় সমাবেশে জনগণের অভ্যুত্থানের প্রকাশ ঘটবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০০ সময় দেখুন
বিভাগীয় সমাবেশে জনগণের অভ্যুত্থানের প্রকাশ ঘটবে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে ‘জনগণের অভুত্থান’ এর প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে এই সমাবেশগুলোর মধ্য দিয়ে। জনগণ আসবে এসব সমাবেশ। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিযে আমরা এই সরকারের পতন ঘটাব।’

বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহানগর বিএনপির উদ্যোগে বিকালে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। যার প্রথমটি বুধবার চট্টগ্রামে হবে। ৪টি সমাবেশের পর বিভাগীয় গণসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

২০ দলীয় জোটের দুই শরিকের সাথে সংলাপের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই অনির্বাচিত, গণতন্ত্রহরণকারী মানবাধিকার, হরণকারী লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। ইতিমধ্যে একদফা সংলাপ শেষ করেছি। আজকে দ্বিতীয় দফার সংলাপ করছি। এখানে আমরা যুগপৎ আন্দোলনের মূল দাবিগুলো নিয়ে কথা বলছি।’

‘ইতিমধ্যে আমরা ১১টি দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে আলোচনা করেছি।আমরা একমত হয়েছি যে, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব।’

এই সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও ডেমোক্রেটিক লীগের(ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইসলামী ঐক্যজোটের অন্য সদস্যরা হলেন, আব্দুল করিম খান, সৈয়দ মোহাম্মদ আহসান, সামছুল হক, কামরুজ্জামান রোকন, আনওয়ান আনসারী, নাসির উদ্দিন, ইলিয়াস রেজা, আব্দুল কাদির ও মজিবুর রহমান।

ডিএলের প্রতিনিধি দলে ছিলেন আকবর হোসেন, খোকন চন্দ্র দাস, কাউসার আলী, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন ও মেহতাজ আহসান।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা সংলাপে ধারবাহিকভাবে বিএনপি মহাসচিব জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, মুসলিম লীগ ও জাগপার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর