রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে: বকুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৫ সময় দেখুন


খুলনা: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা অঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা ষড়যন্ত্রকারীকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। খুলনা-৩ আসন সবার, দায়িত্ব আমার। আমি সবার পক্ষ থেকে এই দায়িত্ব নিতে চাই।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মহানগরীর দৌলতপুর থানার পাবলা বনিকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুলনার তিন আসনের কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে তা প্রতিহত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসব। ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেন, সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবেই।’

দৌলতপুর থানা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।

গাছতলা মন্দির কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সত্যনারায়ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাবু অশোক কর, বাবু উজ্জ্বল সাহা, বাবু মনোরঞ্জন দাস, বাবু অশোক কুমার দাস, বাবু বিকাশ কর, বাবু তপন দাস, বাবু তিলক গোস্বামী, বাবু আমুতোষ সাধু, বাবু পরিতোষ হালদার, বাবু ডাক্তার অভিজিৎ গুহসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় উপস্থিত স্থানীয় নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা একমত হয়ে বলেন, ‘সকলের মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজায় শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর